ফকির আনোয়ার

ফকির আনোয়ার

বিশিষ্ট উন্নয়ন পেশাজীবী, প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ এবং পরিবেশচিন্তার অগ্রণী প্রবক্তা ও কর্মী। মানবিক সহায়তা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার চার দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি জ্বালানি সার্বভৌমত্ব, পরিবেশগত ন্যায়বিচার, পুনর্উৎপাদনশীল কৃষি, জলবায়ু সহনশীলতা, প্রকৃতিনির্ভর সমাধান এবং টেকসই কৃষিভিত্তিক উদ্যোগের একজন সোচ্চার প্রবক্তা। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রাতিষ্ঠানিক উন্নয়ন, নেতৃত্বের বিকাশ, গবেষণা এবং নীতি-অ্যাডভোকেসির মাধ্যমে এশিয়াজুড়ে নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন ও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নদী, প্রতিবেশ, সুশাসন ও উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তিনি নিয়মিত লেখেন ও চিন্তাশীল মতামত প্রকাশ করেন। একটি ন্যায়ভিত্তিক ও টেকসই বাংলাদেশ নির্মাণে তিনি স্থিতিস্থাপক প্রতিবেশব্যবস্থা, ক্ষমতায়িত জনগোষ্ঠী, নদীর অধিকার এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পক্ষে সক্রিয়ভাবে কাজ করে চলেছেন। ই-মেইল: anwarfmh@gmail.com